বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অর্পণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অর্পণ কর্মকারের বাবা দীপঙ্কর কর্মকার বলেন, আমরা কোতোয়ালির কৈলাস ঘোষ লেনের একটি বাসায় ছয় তলায় থাকেন। তুচ্ছ বিষয় নিয়ে বোনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অর্পণকে বকা দেই। এতে সে আমার ওপর অভিমান করে বাসার ৮ তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়।
.png)
তিনি আরো বলেন, আমরা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যাই। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানা এলাকায়।