ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

দক্ষিণখানে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২১, ২৪ এপ্রিল ২০২৪
দক্ষিণখানে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
ফাইল ফটো

রাজধানীর দক্ষিণখানে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে সেলিম (২৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। 

বুধবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণখান ফায়দাবাদ কবরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সেলিমের সহকর্মী মো. জসিম জানান, তারা ফায়দাবাদে একটি নির্মাণাধীন ভবনে কাজ করেন। সেলিম রাজমিস্ত্রির কাজ করতেন। বিকেলে সেলিম চারতলায় প্লাস্টারের কাজ করছিলেন। সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। 

সেখান থেকে দ্রুত উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে মারা যান।

তিনি আরো জানান, নিহত সেলিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে। বাবার নাম মোফাজ্জল হোসেন। বর্তমানে ফায়দাবাদের ঐ নির্মাণাধীন ভবনে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!