ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে হিট স্ট্রোকে রিকশা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৬, ২২ এপ্রিল ২০২৪
রাজধানীতে হিট স্ট্রোকে রিকশা চালকের মৃত্যু
ফাইল ফটো

ঢাকা মেডিকেল নার্সিং কলেজ এলাকায় রাস্তায় আব্দুল আওয়াল (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ঐ রিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার এসআই সুমন বসাক এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী জানান, ঐ রিকশাচালক রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পেছনে কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে অচেতন  হয়ে যায়। খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে- প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।  

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার বলেন, এক রিকশা চালককে মৃত অবস্থায় পেয়েছি। তবে তার মৃত্যু হিট স্ট্রোকে হয়েছে কিনা ময়নাতদন্তের পর জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!