ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এক পশলা বৃষ্টিতে রাজধানীতে ‘স্বস্তি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৯, ১৬ এপ্রিল ২০২৪
এক পশলা বৃষ্টিতে রাজধানীতে ‘স্বস্তি’
ফাইল ফটো

দুর্বিষহ গরমের পর একপশলা বৃষ্টি ঝরেছে রাজধানী ঢাকায়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এই বৃষ্টি স্বস্তি এনে দেয় নগরজীবনে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বিকেলে জানিয়েছে, ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামীকালও দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তাই গরম কমবে না।

রাজধানীর পল্টন, শ্যামলী, যাত্রাবাড়ী, মগবাজার, হাতিরঝিল, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, বাসাবো, গুলিস্তান, মতিঝিলসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। এতে তাপমাত্রা কমায় গত কয়েকদিনের তীব্র গরম থেকে মুক্তি পেয়েছেন নগরবাসী।

এদিকে ঈদের ছুটি শেষে চিরচেনা যানজটের আগের রূপে এখনো ফিরতে পারেনি ঢাকা। তাই রাস্তায় যানজট দেখা যায়নি। তবে যারা বাইরে ছিলেন গন্তব্যে ফিরতে বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হয়েছে তাদের। 

Advertisement

এর আগে, ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এ পূর্বাভাস দেওয়া হয়।

এতে বলা হয়, রাজশাহী, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!