শুক্রবার দুপুর ১২টার দিকে হাজারীবাগের ঝাউচর বস্তিতে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, হাজারীবাগ বস্তিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
.png)
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি বলেও জানান তিনি।