ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১২, ১১ এপ্রিল ২০২৪
সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত ৫
ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় আরেকটি লঞ্চের দড়ি ছিঁড়ে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ এবং একজন শিশু।

নৌ-পুলিশের সদরঘাট থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, ঢাকা থেকে ভোলাগামী এমভি তাশরিফ-৪ লঞ্চকে এমভি ফারহান লঞ্চ ধাক্কা দিলে ৫ জন যাত্রী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল, হঠাৎ রশি ছিঁড়ে যাত্রীদের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। আহতদের তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!