আটককৃতরা হলেন নাজিম উদ্দিন (৩৬), সাদ্দাম হোসেন ওরফে আবু সাঈদ (৩৬) ও জামাল হোসেন ওরফে বাতেন (৩৭)।
বুধবার ভোরে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা গাঁজার আনুমানিক দাম ১২ লাখ টাকা।
.png)
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম. জে. সোহেল বলেন, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা গ্রেফতার এড়াতে মাদক বহনের জন্যই জব্দ করা পিকআপটি বিশেষভাবে প্রস্তুত করেন। দীর্ঘদিন ধরে তারা অভিনব এই কৌশলে মাদক বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
আটকদের বিরুদ্ধে মাদক মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।