ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঈদে দুইদিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৮, ১০ এপ্রিল ২০২৪
ঈদে দুইদিন বন্ধ থাকবে মেট্রোরেল
ফাইল ফটো

ঈদ উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। আগামীকাল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন মেট্রোরেল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত ঈদেও মেট্রো চলাচল বন্ধ ছিল জানিয়ে তিনি বলেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে—এটা আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঈদের দিন বন্ধ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এতে করে দুই দিন বন্ধ থাকবে। এর বাইরে সময়সূচি মেনেই চলবে মেট্রোরেল।

Advertisement

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, ঈদ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি বহাল রাখবেন তাঁরা। ফলে পরপর দুদিন মেট্রোরেল বন্ধ থাকার সম্ভাবনা আছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!