ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সোমবার যেসব এলাকায় ১২ ঘণ্টা থাকবে না গ্যাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৬, ৩১ মার্চ ২০২৪
সোমবার যেসব এলাকায় ১২ ঘণ্টা থাকবে না গ্যাস
ফাইল ফটো

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল সোমবার ১২ ঘণ্টা ঢাকা জেলার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা আশুলিয়ার কাঠগড়া, আমতলাসহ জিরাবো, বিশমাইল সড়কের দুই পাশে সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

এদিকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
 
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!