ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মালিবাগে হোটেলে আগুন, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৮, ২০ মার্চ ২০২৪
মালিবাগে হোটেলে আগুন, দগ্ধ ৩
ফাইল ফটো

রাজধানীর মালিবাগে একটি হোটেলের গ্যাস লাইনে আগুন লেগে ৩ কর্মচারী দগ্ধ হয়েছেন। তারা হলেন- মারুফ, জুলহাস ও সবুজ।

বুধবার ইফতারের আগ মুহূর্তে মালিবাগ মোড়ের হোসাফ টাওয়ার সংলগ্ন শাহজালাল হোটেলে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পরই তিন যুবককে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়।

Advertisement

শাহজালাল হোটেলের কর্মচারী তৌহিদ জানান, হোটেলের গ্যাস পাইপলাইন থেকে আগুনে তিনজন দগ্ধ হন। ঘটনার পর পরই আগুন নিভিয়ে ফেলা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!