ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এবার গুলশানে মেজবান ডাইনে আগুন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:০৬, ১৪ মার্চ ২০২৪
এবার গুলশানে মেজবান ডাইনে আগুন
ফাইল ফটো

রাজধানীর হাতিরপুলের আগুন নিভতে না নিভতেই এবার গুলশান-১ এ মেজবান ডাইন নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ইফতারের পর প্রায় আধা ঘণ্টার ব্যবধানে পৃথক এ ঘটনা ঘটে।

Advertisement

অন্যদিকে হাতিরপুল কাঁচাবাজারে ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে হাতিরপুল কাঁচাবাজার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। সন্ধ্যা ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!