ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, ঈদের দিন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৮, ১০ মার্চ ২০২৪
রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, ঈদের দিন বন্ধ
ফাইল ফটো

রমজান মাসে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে কর্তৃপক্ষ। রমজানের শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা করে বাড়বে। পাশাপাশি ঈদের দিন মেট্রো বন্ধ থাকবে।

রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রথম রমজান থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল। রমজানে স্বাভাবিক নিয়মে সকাল থেকে মেট্রো চলাচল শুরু হবে। তবে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন। আর ১৬ রমজান থেকে মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে। রাত ৯টা পর্যন্ত চলবে মেট্রো রেল।

Advertisement

এছাড়া রমজানে ইফতারের সময়সূচি ট্রেনের ডিজিটাল বোর্ডে প্রদর্শন করা হবে। ইফাতারের সময় ট্রেনে ও স্টেশন প্লাজায় পানি পান করা যাবে। এর বাইরে কিছু না খাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!