এদিকে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ১২টি ইউনিট।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই নামে একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের খবরে সেখানে একে একে ১২টি ইউনিট আগুন নিভানোর কাজে যোগ দেয়। ওই ভবনে আটকেপড়া মানুষদের ফায়ার সার্ভিস সদস্যরা নামিয়ে আনার চেষ্টা করছে।
.png)
ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেন।