বুধবার রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড এবং শ্যামলী এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষুক, মিসকিন, রিকশাচালক ও বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে কর্মরত থাকা সিকিউরিটি গার্ডদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এতে অংশ নেন- লাইফ সার্ভ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. আজাদ হোসেন, সেচ্ছাসেবী তরুণ রোকন ওসমান, রায়হান আহমেদ তামীম, ইয়াসিন আরাফাত সাব্বির।
.png)
এ ব্যাপারে জানতে চাইলে লাইফ সার্ভের প্রতিষ্ঠাতা আজাদ হোসেন বলেন, সবসময়ই চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এবার পরিকল্পনা ছিলো ভিন্ন কিছু করার। এ ভাবনা থেকেই এবারের আয়োজন ছিলো বিশেষত এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ডদের একবেলা খাবার বিতরণ করা। যারা খুব অল্প বেতনে চাকরি করে কষ্টেসৃষ্টে জীবনযাপন করেন, আবার কারো কাছে হাতও পাততে পারেন না। আজকের আয়োজন মূলত তাদের জন্যই। তবে তাদের পাশাপাশি রিকশাচালক ও ভিক্ষুকদের মাঝেও খাবার দেওয়া হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বপ্ন ‘লাইফ সার্ভ বাংলাদেশ’কে আরো অনেক দূরে নিয়ে যাওয়া। স্বপ্ন দেখি একটা বৃদ্ধাশ্রম করার, সেখানে বয়স্ক দাদা-দাদুরা থাকবেন এবং তাদের সঙ্গে পথ শিশুরা বা সুবিধা বঞ্চিত শিশুরাও থাকবে। এছাড়া সমাজে বিভিন্ন ধরনের অবহেলিত নারী যারা আছেন, তারাও থাকবেন। ইচ্ছে আছে একটি স্কুল হবে, সেই স্কুলে বাচ্চারা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করবে। বাচ্চারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের টেকনিক্যাল কাজ শিখতে পারবে। এর ফলে পড়াশোনার পাশাপাশি টেকনিক্যাল কাজগুলো শিখে ভবিষ্যতে আয়-রোজগার নিয়ে তাদের আর চিন্তা করতে হবে না।
লাইফ সার্ভের প্রতিষ্ঠাতা আজাদ হোসেন পড়াশোনা করছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাজ বিজ্ঞান এবং নৃ-বিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম সমানতালে চালিয়ে যাচ্ছেন তিনি।