ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সংঘর্ষের আশঙ্কায় সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬, ২৮ জানুয়ারি ২০২৪
সংঘর্ষের আশঙ্কায় সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ এড়াতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

রোববার দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা কলেজের নায়েমের গলির সামনে, ঢাকা সিটি কলেজের মূল ফটকের সামনে এবং সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের সামনে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Advertisement

নিউমার্কেট থানার ওসি মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থায় রয়েছি। যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ঐদিন কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এ সময় বাস ও লেগুনাও ভাঙচুর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!