শনিবার সকাল ৯টার দিকে টাওয়ারের নিচ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সকাল ৮টা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার খবর আসে। এ সংবাদ পাওয়ার পর আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
.png)
তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনের হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।