ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঘন কুয়াশায় কলকাতার ফ্লাইট ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৬, ১৫ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশায় কলকাতার ফ্লাইট ঢাকায়
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে কলকাতায় নামতে পারেনি কাতার এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। পরে সেটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রোববার রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম।

Advertisement

তিনি জানান, রোববার রাত সোয়া ৩টায় কলকাতার আকাশ থেকে ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করে কাতার এয়ারলাইন্সের উড়োজাহাজটি। পরে কলকাতার আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৬টা ৩২ মিনিটে সেটি আবার কলকাতায় ফিরে যায়।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত হযরত ঘন কুয়াশার কারণে শাহজালালে আর কোনো ফ্লাইট ডাইভার্ট হয়নি। তবে দোহা, শারজাহ, সিঙ্গাপুর, গুয়াংজু, কুয়ালালামপুর, দুবাই থেকে আসা ৮টি ফ্লাইট ১-৩ ঘণ্টা দেরিতে অবতরণ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!