রোববার রাজধানীর ধূপখোলা মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, সাকরাইন উৎসব উদযাপনে আমরা গেন্ডারিয়ার ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠে সমবেত হয়েছি। আপনারা লক্ষ্য করছেন, গেন্ডারিয়াসহ ঢাকার আকাশ আজ ঘুড়িতে ছেয়ে গেছে। আমরা চাই, আমাদের তরুণেরা, আমাদের সন্তানেরা ঐতিহ্যকে ধারণ করবে। তারা সারা বছর ঘুড়ি ওড়াবে এবং ছাদ-মাঠসহ বিভিন্ন জায়গা থেকে তারা ঘুড়ি উড়িয়ে আমাদের সংস্কৃতিকে ধারণ করবে।
.png)
তিনি বলেন, আমরা আমাদের প্রতিটি ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, ঢাকাবাসীর মাঝে ছড়িয়ে দিতে চাই, নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই। যেন নতুন প্রজন্ম সব সাম্প্রদায়িক শক্তির বিপরীতে অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের ঐতিহ্যকে লালন করতে পারে।
শেখ ফজলে নূর তাপস বলেন, এবারও ৭৫টি ওয়ার্ডে আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে আমরা সাকরাইন উৎসব উদযাপন করছি। এরই অংশ হিসেবে ধূপখোলা ফুটবল খেলার মাঠে আজ আমরা এ আয়োজন করেছি।