ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকা দক্ষিণে সারারাত চলবে পোস্টার-ব্যানার অপসারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৮, ৮ জানুয়ারি ২০২৪
ঢাকা দক্ষিণে সারারাত চলবে পোস্টার-ব্যানার অপসারণ
ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন, আজ (সোমবার) রাত ৭টা হতেই আমরা নির্বাচনী পোস্টার-ব্যানারসহ নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত সংশ্লিষ্ট সামগ্রী অপসারণ কার্যক্রম শুরু করবো। সারা রাত এ কাজ চলবে। 

তিনি বলেন, আজকের মধ্যে এ কাজ সম্পন্ন করা সম্ভব না হলে ধারাবাহিকভাবে আগামীকাল রাতেও এ কাজ পুনরায় শুরু করা হবে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানারসহ নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্ট সামগ্রী অপসারণ কার্যক্রম প্রসঙ্গে সোমবার তিনি এসব কথা বলেন।

Advertisement

ডিএসসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, সোমবার সন্ধ্যা ৭টা হতে কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডেই একযোগে এ কার্যক্রম শুরু করা হবে। রাতব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হবে। কর্পোরেশনের প্রায় দুই হাজার ৫০০ পরিচ্ছন্নকর্মী এ কাজে সম্পৃক্ত থাকবে। 

তি‌নি আরো ব‌লেন, এই অপসারণ কার্যক্রমের মাধ্যমে নির্বাচন পূর্ববর্তী অবয়বে আমরা ঢাকা শহরকে ফিরিয়ে আনতে চাই। এ কর্মযজ্ঞ বাস্তবায়নে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা করতে সম্মানিত প্রার্থীদের আহ্বান জানাই। এছাড়াও নগরীর সৌন্দর্য রক্ষার্থে নতুন করে কোনো ধরনের পোস্টার-ব্যানার-ফেস্টুন না লাগানোর জন্যও নগবাসীকে আন্তরিকভাবে অনুরোধ করছি।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিএসসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!