ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

উত্তরায় রেস্টুরেন্টে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮, ৮ জানুয়ারি ২০২৪
উত্তরায় রেস্টুরেন্টে আগুন
সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় আঞ্জুম রেস্টুরেন্টে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।

সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, উত্তরায় আঞ্জুম রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!