ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০, ২১ ডিসেম্বর ২০২৩
বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
ফাইল ফটো

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. আল মামুন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন জানান, আমার আব্বু আল মামুন উত্তরা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা। রাতে তিনি উত্তরা থেকে মোহাম্মদপুর বাসায় ফেরার পথে বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্বুকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া থানার, আকাশি গ্রামে। বর্তমানে মোহাম্মদপুরে তাজমহল রোডের ৭/১২ নং চতুর্থ তলার একটি ভাড়া বাসায় থাকতেন। 

Advertisement

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!