ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকার উদ্যানে তিনতলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪৩, ১৬ ডিসেম্বর ২০২৩
ঢাকার উদ্যানে তিনতলা ভবনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় তিনতলা ভবনের নিচতলায় একটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, রাত সাড়ে ৮টার দিকে কন্ট্রোল রুমে খবর আসে ঢাকা উদ্যান এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোহাম্মদপুর ঢাকা উদ্যানে আগুনের ঘটনায় একজনকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!