ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১, ১৫ ডিসেম্বর ২০২৩
রাজধানীতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের একটি বাসা থেকে সুইটি বড়ুয়া (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোর ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সুইটি বড়ুয়া চট্টগ্রামের মিরসরাই থানার তুলাবাড়িয়া গ্রামের রতন কুমার বড়ুয়ার মেয়ে। ডিআইটি প্রজেক্টের ঐ বাসায় তার স্বামী সজল কুমার বড়ুয়ার সঙ্গে ভাড়া থাকতেন।

Advertisement

বাড্ডা থানার এসআই মো. খাইরুল ইসলাম বলেন, একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ঐ গৃহবধূকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটিয়েছে। আমরা তার পরিবারকে সংবাদ দিয়েছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!