ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে ঘন কুয়াশা, নামতে পারেনি দুই ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২, ১৩ ডিসেম্বর ২০২৩
শাহজালালে ঘন কুয়াশা, নামতে পারেনি দুই ফ্লাইট
ছবি: সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দুটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইট দুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রানওয়ের ভিজিবিলিটি কম হওয়ায় মঙ্গলবার রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত দুটি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইট দুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৮টায় ডাইভার্ট ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

Advertisement

মঙ্গলবারও প্রায় ৬ ঘণ্টা ঘন কুয়াশার কারণে কোনো আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। ঐ সময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে সকাল ৮টা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে।

১১টি ফ্লাইটের মধ্যে ১০টি যাত্রীবাহী এবং একটি ছিল কার্গো বিমান। সকাল ৮টার পর থেকে আবার এসব উড়োজাহাজ ফেরত আসতে শুরু করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ ফ্লাইটগুলো রাতে না থাকায় এসব উড়োজাহাজের চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!