ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৮, ৭ ডিসেম্বর ২০২৩
কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
ফাইল ফটো

রাজধানীর আফতাবনগরে একটি কুকুর হত্যার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রোমানা আফরোজ নামে এক নারী।

অভিযোগকারী ঐ নারীর দাবি, এলাকার নিরাপত্তা কর্মীরা কুকি নামে কুকুরটিকে হত্যা করেছে বলে তার সন্দেহ। কুকুরটির দেখাশোনা করতেন তিনি।

জিডিতে রোমানা অভিযোগ করেন, তিনি এলাকার ১০টি কুকুরের দেখাশোনা করেন। নিয়মিত কুকুরগুলোর চিকিৎসার ব্যবস্থা করেন ও খাওয়ান। কিন্তু এলাকার কিছু নিরাপত্তারক্ষী কোনো কারণ ছাড়া প্রায়ই কুকুরগুলোকে লাঠি দিয়ে মারে। তিনি এর প্রতিবাদ করলে নিরাপত্তারক্ষীরা কুকুরের ক্ষতি করা হবে বলে তাকে হুমকি দেয়। বুধবার সকাল ৭টার দিকে রোমানা কুকুরগুলোকে খাওয়াতে গেলে তাদের মধ্যে একটিকে খুঁজে পাননি।

Advertisement

ঐ নারী বলেন, আমি তখন নিরাপত্তারক্ষীদের কুকুরটির বিষয়ে জিজ্ঞাসা করি। তারা প্রথমে কিছু জানার কথা স্বীকার করছিলেন না। পরে তারা জানান, কুকুরটি ট্রাকচাপায় মারা গেছে। খোঁজাখুঁজির পর আমরা এলাকার এম ব্লকের পেছনে কুকুরটির মরদেহ দেখতে পাই। কুকুরটির শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না। গলায় বেল্টও ছিল না।

বৃহস্পতিবার বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসিন গাজী জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!