ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মগবাজার ফ্লাইওভারে মোটরবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৩, ১ ডিসেম্বর ২০২৩
মগবাজার ফ্লাইওভারে মোটরবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত
ফাইল ফটো

রাজধানীর হাতিরঝিলের মগবাজার ফ্লাইওভারের উপর মোটরবাইকের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পরে ঐ নারীকে শাহাদাত হোসেন নামের এক যুবক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মোটরবাইক চালক শাহাদাত হোসেন জানান, বাইক চালিয়ে তেজগাঁও সাতরাস্তা মোড়ে যাওয়ার পথে ঐ বৃদ্ধ নারী রাস্তা পারাপারের সময় আমার বাইকের ধাক্কায় সড়কে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে বৃদ্ধা নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মগবাজার ফ্লাইওভারের উপর বাইকের ধাক্কায় ঢামেকে এক বৃদ্ধ নারী নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাইক চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ফ্লাইওভার
লিংক সফলভাবে কপি হয়েছে!