ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ঘিরে রাখা বাড়ি থেকে ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭, ১৪ নভেম্বর ২০২৩
রাজধানীতে ঘিরে রাখা বাড়ি থেকে ককটেল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর নবাবপুর রোডে ‘বোমাসদৃশ বস্তু’র সন্ধান পেয়ে ঘিরে রাখা বাড়ি থেকে ৬টি ককটেল ও কেরোসিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় কেউ আটক হয়নি।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। এর আগে, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাড়িটি ঘিরে রাখার খবর জানান।

র‌্যাব জানায়, কারা কি উদ্দেশ্য এসব বিস্ফোরণ জড়ো করে তা নিশ্চিত নয়। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: র‌্যাব
লিংক সফলভাবে কপি হয়েছে!