ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তুচ্ছ ঘটনায় রাজধানীতে বাসের চালককে মারধর, ঢামেকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৫, ২৫ অক্টোবর ২০২৩
তুচ্ছ ঘটনায় রাজধানীতে বাসের চালককে মারধর, ঢামেকে মৃত্যু
ফাইল ফটো

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে একটি যাত্রীবাহী বাসের চালক রাসেলকে মারধরের অভিযোগ উঠেছে। পরে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে তার মৃত্যু হয়। 

ঐ চালকের পরিবারের অভিযোগ, গাড়ির অন্য স্টাফরা তাকে মারধর করে হত্যা করেছে। শরীয়তপুর পালং উপজেলা এলাকার একটি গ্রামের মৃত আব্দুল হাকিম মাতব্বরের ছেলে রাসেল।

মঙ্গলবার পরিবারের লোকজন রাসেলকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বর্তমানে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ১ নম্বর গেটের পাশে একটি বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন রাসেল। পেশায় বাসচালক ছিলেন তিনি।

হাসপাতালে তার ছোট ভাই মো. বাদশা অভিযোগ করেন, মঙ্গলবার বেলা ১২টার টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড তিন রাস্তার মোড়ে বাসের লুকিং গ্লাস ভেঙে যাওয়াকে কেন্দ্র করে চালক রাসেলকে মারধর করেন অন্য স্টাফরা। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে একপর্যায়ে অন্যদের সহায়তায় বাসায় চলে যান। 

পরে রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন ঢামেক হাসপাতালে নেন। সেখানে রাত সোয়া ১২টার দিকে রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মারধর
লিংক সফলভাবে কপি হয়েছে!