ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬, ১৭ অক্টোবর ২০২৩
কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত
ছবি: প্রতীকী

রাজধানীর কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ এলাকায় দুর্বৃত্তের গুলিতে রমজান ওরফে পেট কাটা রমজান (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।কামরাঙ্গীরচর থানার ওসি মোহাম্মদ মোস্তফা আনোয়ার এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত রমজান মৃত আব্দুর রশিদের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচরের মুসলিমবাগে ৭ নম্বর গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। 

Advertisement

কামরাঙ্গীরচর থানার এসআই রাধারমন ভৌমিক বলেন, রাত আনুমানিক ৩টার দিকে আমি ডিউটি করার সময় কয়েকজন লোক জানায় একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে । তাৎক্ষণিক বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। তার বুকে গুলির চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করছি তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!