ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কেরাণীগঞ্জে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪০, ১০ অক্টোবর ২০২৩
কেরাণীগঞ্জে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ১
ফাইল ফটো

ঢাকার কেরাণীগঞ্জে একটি ফিলিং স্টেশনে বিস্ফোরণে এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কেরাণীগঞ্জের বাদাম গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় জানা যায়নি। আহত শহিদুল ইসলাম ও আশিক হোসেন ঐ ফিলিং স্টেশনের কর্মী।

Advertisement

ফায়ার সার্ভিস সদর দফতরের ফায়ার বিগ্রেড লিডার মোহাম্মদ রনি মোল্লা জানান, লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের প্রথমে মিটফোর্ডে নেয়া হলে চিকিৎসক ঢামেকে স্থানান্তর করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, কেরাণীগঞ্জে ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় আহত দুইজন ঢামেকে চিকিৎসাধীন। বিষয়টি কেরাণীগঞ্জ মডেল থানায় অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!