ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শ্যামপুরে ফুটওভার ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৬, ৩ অক্টোবর ২০২৩
শ্যামপুরে ফুটওভার ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়

রাজধানীর শ্যামপুরের জুরাইন রাম লক্ষণ জিউ মন্দির ও সাধু শংকর আশ্রমের পাশের ফুটওভার ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা (৬০) বছর বয়সি এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শ্যামপুর থানার উপ পরিদর্শক (এস আই) আজাদুজ্জামান জানান, আমারা খবর পেয়ে আজ দুপুরের দিকে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই বৃদ্ধের মর- দেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

Advertisement

তিনি আরো বলেন, আমারা আশেপাশের লোকদের সঙ্গে কথা বলে জানতে পারি, মৃত ব‍্যক্তি বেশ কয়েকদিন ধরে ব্রিজের নিচেই থাকতেন। আজ সকাল থেকে দুপুরে কোন এক সময়ে অসুস্থ জনিত কারণে তিনি মারা যেতে পারেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!