ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আজ থেকে ৩৫ টাকায় মিলবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২৩
আজ থেকে ৩৫ টাকায় মিলবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল
ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে এগিয়ে এসেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। আজ (সোমবার, ১৮ সেপ্টেম্বর) থেকে দ্রুতগতির এ উড়ালসড়কে বাস চালু করতে যাচ্ছে সংস্থাটি। এর ফলে শুধু ব্যক্তিগত গাড়ি নয়, এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল পেতে যাচ্ছে রাজধানীর সব শ্রেণির মানুষ।

শুরুতে পরীক্ষামূলকভাবে ৮টি দ্বিতল বাস চলাচল করবে উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত। কিলোমিটার প্রতি ২ টাকা ৪৫ পয়সা ভাড়া হিসেবে ফার্মগেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটার ৩৫ টাকা, জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটার পথ ৪০ টাকায় যেতে পারবে নগরবাসী।

গত ২ সেপ্টেম্বর রাজধানীবাসীর জন্য খুলে দেওয়া হয় বহুল কাঙ্ক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ১১ দশমিক ৫ কিলোমিটার পথ। তবে উদ্বোধনের পর থেকেই দ্রুতগতির এ উড়ালসড়কে শুধু ব্যক্তিগত গাড়ির চলাতে দেখা গেলেও গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম। এমন প্রেক্ষাপটে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল দিতে এগিয়ে এসেছে বিআরটিসি।

Advertisement

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি’র বাসগুলো ছাড়বে ফার্মগেটের খেজুর বাগানের কাছ থেকে। এরপর উড়ালসড়ক দিয়ে উত্তরা জসীমউদ্‌দীন রোড হয়ে খেজুর বাগান এলাকায় ফিরে আসবে। এভাবে সকাল ৭টা থেকে রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে, ততক্ষণ বাস চলবে।

এ পথে ভাড়াও নির্ধারণ করা হয়েছে সহনীয়। খেজুর বাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা। আর জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। কিলোমিটার প্রতি ভাড়া দাঁড়াচ্ছে ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেয়ার সুযোগ থাকবে না।

যাত্রী চাহিদার ভিত্তিতে পরবর্তী বাসের সংখ্যা আরো বাড়ানোর কথা জানিয়েছে বিআরটিসি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!