ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলক্ষেতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৩
খিলক্ষেতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা দুই যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর খিলক্ষেত থানাধীন রেডিসন হোটেলের পিছনে স্টাফ কোয়ার্টার রেলগেটে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে অজ্ঞাতনামা দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের দুজনেরই বয়স আনুমানিক ২০ বছর।

বুধবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্র ধর। তিনি জানান, সকালের দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা ওই দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, প্রাথমিকভাবে আমরা ওই দুই যুবকের পরিচয় জানতে পারিনি। তবে প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!