ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এডিসের লার্ভা পাওয়ায় ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৮, ৫ সেপ্টেম্বর ২০২৩
এডিসের লার্ভা পাওয়ায় ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
র উত্তর সিটি কর্পোরেশনের অভিযান

মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

সি‌টি কর্পো‌রেশন সূ‌ত্রে জানা যায়, অঞ্চল-৫ এর আওতাধীন কল্যাণপুর এলাকায় মশক নিধন অভিযানে ৩টি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৩টি নির্মাণাধীন প্রতিষ্ঠানকে ৩টি মামলায় মোট ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রনজন ঘটক।

Advertisement

অঞ্চল-৩ এর আওতাধীন ২২ নং ওয়ার্ডের রামপুরা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় বাসা বাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মানাধীন ভবনে, ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অঞ্চল-১০ এর আওতাধীন ৪১নং ওয়ার্ডের অন্তর্গত মুন্সিবাড়ি এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন।

এছাড়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির ১০ অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!