ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চাকরি দেওয়ার নামে প্রতারণা, ডিএনসিসির মামলায় আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৫, ১ সেপ্টেম্বর ২০২৩
চাকরি দেওয়ার নামে প্রতারণা, ডিএনসিসির মামলায় আটক ১
আটককৃত মো. মোমিন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) চাকরি দেওয়ার নাম করে প্রতারণার দায়ে একজনকে আটক করেছে পুলিশ। 

জাল কাগজপত্র সৃজন এবং ডিএনসিসি'র কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে ভূয়া নিয়োগপত্র প্রদান করার অভিযোগে আটককৃত মো. মোমিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।  

গুলশান থানায় বৃহস্পতিবার বিকেলে এ মামলা দায়ের করা হয়।

Advertisement

এর আগে, দুপুরে শাহিনা আক্তার নামে একজন নারী এরিয়া সুপারভাইজার (মহিলা), বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, অঞ্চল-২ নামক পদের বিপরীতে একটি ভূয়া নিয়োগপত্র  ও নকল আইডি কার্ড নিয়ে গুলশান-২ নগর ভবনে উপস্থিত হলে বিষয়টি সম্পর্কে জানা যায়। মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এরিয়া সুপারভাইজার নামে কোনো পদ নেই। 

শাহিন আক্তার জানায় আটককৃত মো. মোমিন তার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে ভুয়া নিয়োগপত্র দেন। 

ঐ নিয়োগপত্রে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগপত্র প্রদান করে, যেটির সঙ্গে ডিএনসিসির কোনো সংশ্লিষ্টতা নেই এবং অভিযুক্ত আসামি মো. মোমিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেউ না।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!