ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এডিসের লার্ভা পাওয়ায় ৪ লক্ষাধিক টাকা জরিমানা ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৫, ২২ আগস্ট ২০২৩
এডিসের লার্ভা পাওয়ায় ৪ লক্ষাধিক টাকা জরিমানা ডিএনসিসির
ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৪ মামলায় মোট ৪ লাখ ০৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

মঙ্গলবার এ মশক নিধন অভিযান পরিচালনা করে ডিএনসিসি। 

অঞ্চল-০৫ এর আওতাধীন ফার্মগেট এলাকায় মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৩টি মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রনজন ঘটক।

Advertisement

এছাড়া অঞ্চল-৪ এর আওতাধীন মিরপুর টোলারবাগ এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ১০৫ টি বাসাবাড়ি, ভবন, রেস্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করা হয়েছে। একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং লার্ভা ধ্বংস করা হয়। 

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।

শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করেন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা করা হয়। আলোচনা সভায় ডিএনসিসির কাউন্সিলরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও ডিএনসিসির কর্মীদের সঙ্গে যুক্ত হয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!