ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ফাঁস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৬, ১০ আগস্ট ২০২৩
রাজধানীতে ফাঁস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’
ফাইল ফটো

রাজধানীর শ্যামপুরের জুরাইন মাজার গেট এলাকায় পনির চন্দ্র বিশ্বাস (২০) নামে এক যুবক ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিলে চিকিৎক মৃত ঘোষণা করেন।

নিহত পনির বিশ্বাসের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সদর থানার যুগুনি ঘাট এলাকায়। তিনি শ্যামপুরের মাজার গেট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। 

Advertisement

নিহত পনির চন্দ্র বিশ্বাসের বাবা প্রদীপ চন্দ্র বিশ্বাস বলেন, আমার দুই ছেলের মধ্যে পনির সবার বড়। কী কারণে সে গলায় ফাঁস দিল, বুঝতে পারছি না। আমাদের সঙ্গে তার কোনও মনোমালিন্য হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শ্যামপুর থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!