বৃহস্পতিবার দুপুরে রাজধানী গুলশানের নগর ভবন অডিটোরিয়ামে ডিএনসিসির স্মার্ট ডিজিটাল কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, সিটি কর্পোরেশনের অনেক এলাকার মশার ওষুধ সঠিকভাবে ছিটানো হয় না। পরিচ্ছন্ন ও মশককর্মীদের বডিতে এ ক্যামেরা লাগানো থাকবে। তারা যেখান দিয়ে হেঁটে যাবে তা জিপিআরএসের মাধ্যমে আমাদের ড্যাশ বোর্ড চলে আসবে।
.png)
তিনি বলেন, বলেন, এরই মধ্যে ১০টি ক্যামেরা এনেছি। আরো ১০০টি ক্যামেরা অর্ডার দিয়েছি। পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব সুপারভাইজার, সব সিআই ও পরিচ্ছন্নকর্মীদের এ ক্যামেরা দেওয়া হবে। তারা যেখানেই যাবে তাদের মনিটরিং করা হবে।
আতিকুল ইসলাম বলেন, আমরা এখন বিটিআই ট্রেনিং পিরিয়ডে আছি। উত্তর সিটির সব কর্মকর্তা ও কর্মচারী বিটিআই সিস্টেমটি যখন জেনে যাবে তখন আমাদের কাজের পরিধি আরও বেড়ে যাবে। আমরা ১০ দিন পরে কোন কোন এলাকায় বিটিআই প্রয়োগ করবো সেই পরিকল্পনাও করে ফেলেছি।