শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার ছেলে আব্দুল মমিন বলেন, আমার মা চিকিৎসার জন্য ভোলা থেকে আজ ভোরে ঢাকায় আসেন। তিনি সদরঘাট থেকে ব্যাটারি চালিত একটি রিকশা যোগে শনির আখড়ার দিকে যাওয়ার পথে যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে রাস্তায় উপর ম্যানহোলের ঢাকনির সঙ্গে রিকশার ধাক্কা লাগে। এতে আমার মা রিকশা থেকে ছিটকে পড়লে পিছন থেকে একটি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানা উখিয়া গ্রামের। আমার বাবার নাম মৃত ইউনুস মিয়া।
ঢামেক পুলিশ ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।