ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

লার্ভা পাওয়ায় দক্ষিণ সিটির ৯ স্থাপনাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৫, ৩ আগস্ট ২০২৩
লার্ভা পাওয়ায় দক্ষিণ সিটির ৯ স্থাপনাকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালত

ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে ৯ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ধানমন্ডি, হাতিরপুল, তিলপা পাড়া, চকবাজার, উর্দু রোড, কোর্ট হাউস, তাঁতি বাজার, শাখারী বাজার, জুরাইন, কদমতলী, গ্রীন মডেল টাউন, ডেমরা ও কাজলার পাড় এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সর্বমোট ৪৫৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৯ মামলায় সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!