ধানমন্ডি থানা-পুলিশ জানায়, মাত্র ১০ মিনিটে পাঁচজন চোরের একটি দল দোকনটি থেকে এসব মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়।
ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম বলেন, মার্কেটের দোকানপাট ১০টা খোলার কিছু আগেই এর মূল ফটক খোলা হয়। ঠিক সেই সুযোগটিই কাজে লাগায় চোরের দল।
.png)
এদিকে সিসিটিভিতে দেখা যায়, পাঁচজনের চোরের দলটি সরাসরি চতুর্থ তলায় যায়। সকাল ১০টা ৮ মিনিটে দোকানটির দুটি তালা ভেঙে ঢুকে পড়ে। ঠিক ১০ মিনিটের মাথায় ১০টা ১৮ মিনিটে বের হয়ে যায়। তখন ঐ ফ্লোরের অধিকাংশ দোকান খোলেনি।