মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, পা দুটি উদ্ধারের পর ফরেনসিক পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটির তিন নম্বর সড়কের একটি কালভার্টের কাছে পাটের বস্তায় মানুষের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
.png)
তৌফিক আহমেদ আরো বলেন, পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তার ভেতর থেকে দুটি অর্ধগলিত পা উদ্ধার করে। খুনের বিষয়টি মাথায় রেখে তদন্ত করছে পুলিশ।