যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইমরান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের নাম হান্নান মিয়া। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চুক্তি ভিত্তিক চাকরিজীবী ছিলেন।
নিহতের স্বজনরা জানায়, সকালে বাসা থেকে বের হন হান্নান। মেয়ে মীমকে নিয়ে মাতুয়াইলের আয়েশা সিদ্দিকা মাদরাসা থেকে বাসায় ফেরার পথে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এ খবর পেয়ে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাতুয়াইল ইউটার্ন এলাকায় তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক হান্নান মিয়া। ঘটনার পর আহত মীমকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। ঘাতক কাভার্ডভ্যানটিকে ধরার চেষ্টা করলেও সেটি পালিয়ে যায়।
.png)
এই সড়কটিতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনা ঠেকাতে গতিরোধক নির্মাণের দাবি পথচারী ও স্থানীয়দের।