ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলক্ষেতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৬, ১৭ জুলাই ২০২৩
খিলক্ষেতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
ফাইল ফটো

রাজধানীর খিলক্ষেত এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাতুল কাজী নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে তার বন্ধু জয় নামে আরেক আরোহী।

সোমবার এ তথ্য নিশ্চিত করেন পুলিশ। এর আগে রোববার (১৬ জুলাই) দিনগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  

আহত অবস্থায় তাদের প্রথমে আসিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।

Advertisement

রাতুলের চাচাতো ভাই নাদিম কাজী জানান, রাতুল খিলক্ষেতের বড়ুয়া এলাকায় তারা থাকেন। রাতুল ও জয় একটি কোম্পানিতে চাকরি করে। রোববার রাত ১০টার দিকে জয়ের মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে বের হয়। খিলক্ষেত এলাকার চেকপোস্টের পাশে রাস্তার ওপর রাখা বালুর মধ্যে স্লিপ করে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে তারা। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে আসিয়ান হাসপাতাল নিয়ে যান স্বজনরা। সেখান থেকে বাংলাদেশ মেডিকেল, সবশেষে সকালে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতুলের মরদেহটি মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!