ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

স্বস্তি নিয়ে রাজধানীতে ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২০, ১ জুলাই ২০২৩
স্বস্তি নিয়ে রাজধানীতে ফিরছে মানুষ
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে সারাদেশ থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঘরমুখো ঈদযাত্রার মতো স্বস্তি নিয়েই ফিরতি যাত্রা করছেন তারা। অনেকেই পরিবার নিয়ে ফিরছেন। কেউ কেউ আবার একাই আসছেন।

শনিবার ঈদের তৃতীয় দিনে রাজধানীর গাবতলী, মহাখালী, আব্দুল্লাহপুর ও সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে রাজধানীমুখী বাসের চাপ।

যাত্রীরা জানান, ধীরে ধীরে রাজধানীতে ফেরা যাত্রীর চাপ বাড়ছে। তবে পর্যাপ্ত বাস রয়েছে, টিকিট সংকটও নেই। কোনো বাসে টিকিট ছাড়া যাত্রী না ওঠায় স্বস্তিতে ঢাকায় ফিরতে পারছেন তারা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে কর্মক্ষেত্রে ফিরতে পেরে বেশ খুশি কর্মজীবী এসব মানুষ।

Advertisement

পরিবহন সংশ্লিষ্টরা জানান, এবারের ঈদে লম্বা ছুটির কারণে ঢাকায় এখনো সেই পরিমাণ মানুষ ঢুকছে না। এদিকে ঢাকায় ঈদ করা অনেক মানুষ এখন গ্রামে যাচ্ছে। এ কারণে রাজধানীমুখী যাত্রীর চাপ বাড়লেও পরিবহন সংকট কিংবা যানজট সৃষ্টি হচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!