ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর বিনোদন কেন্দ্রে জমেনি ঈদ আনন্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৪, ২৯ জুন ২০২৩
রাজধানীর বিনোদন কেন্দ্রে জমেনি ঈদ আনন্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদের দিনে পরিবার-পরিজন নিয়ে সবাই একসঙ্গে থাকেন। তাই সুযোগ পেলেই আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে অনেকে ঘুরে আসেন। বিশেষ করে রাজধানীবাসী নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে যান। তবে এবারের ঈদে তেমনটা লক্ষ্য করা যায়নি।

বৃহস্পতিবার সরেজমিনে হাতিরঝিল, রমনাপার্ক ও চিড়িয়াখানা এলাকায় গিয়ে দেখা যায়, ঈদের দিন দুপুর থেকেই দর্শনার্থীদের তেমন আনাগোনা নেই। খুব সংখ্যক মানুষই পরিবার বা বন্ধু সমেত বেড়াতে এসেছেন।

রমনা পার্কে বেড়াতে এসে শাহীন হক বলেন, সকাল থেকেই তো প্রচুর বৃষ্টি ছিল। বের হব কিনা তা নিয়ে দোটানায় ছিলাম। তবে দুপুরের পর থেকে বৃষ্টি থেমে যাওয়াতে বের হয়েছি। 

Advertisement

আরেক দর্শনার্থী সাইফুল ইসলাম এসেছেন উত্তরা থেকে। তিনি বলেন, আজ তো ভেবেছিলাম যে বেরই হব না। কিন্তু বৃষ্টি কমে যাওয়ার এখানে আসলাম। আবার কখন বৃষ্টি শুরু হয়ে যায় কে জানে।

রমনা পার্কের শিশু চত্বর ছিল নীরব ও নির্জন। দুই একজন বাচ্চা ছাড়া কাউকেই দেখা যায়নি সেখানে। অথচ অন্যান্য সময় শিশুদের কলকাকলিতে মুখরিত থাকে এ স্থান।

অপরদিকে হাতিরঝিল এলাকাতেও খুব বেশি দর্শনার্থীর দেখা মেলেনি। শান্তিনগর থেকে বেড়াতে আসা ইব্রাহিম খালেদ বলেন, সকাল থেকে কোরবানি নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। বিকেলে আসার ইচ্ছে ছিল। তবে ছোট ছেলের আবদারে দুপুরেই এসেছি।

মিরপুর জাতীয় চিড়িখানায় ঘুরে দেখা গেছে, জাতীয় চিড়িয়াখানায় তেমন দর্শনার্থী আসেননি। হাতেগোনা কয়েকজন দর্শনার্থী উপস্থিত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই পরিবার নিয়ে এসেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!