নিহত দেওয়ান আজিম টাঙ্গাইলের নাগরপুর থানার ডুবুরিয়া গ্রামের মিজুন মিয়ার ছেলে। তিনি রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের আবাসিক ভবন মিয়া টাওয়ারের (বাসা নং ৫৯) নিরাপত্তাকর্মী ছিলেন।
মিয়া টাওয়ারের মালিক মো. ইমাম হোসেন বলেন, রোববার রাত ৩টার দিকে এক যুবক আমার বাসায় জোর করে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মী আজিম তাকে বাধা দেন। এরপর ঐ যুবক আজিমের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে সে আজিমকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যান। পরে আমরা টের পেয়ে আজিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। এখানে আনার পর চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।