ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গৃহিণীর আপত্তিকর ছবি ছড়ানোর মামলায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪১, ২০ জুন ২০২৩
গৃহিণীর আপত্তিকর ছবি ছড়ানোর মামলায় যুবক গ্রেফতার
গ্রেফতার আসামি সাব্বির হোসেন। ছবি: সংগৃহীত

ফেসবুকে গৃহিণীর আপত্তিকর ছবি ছড়িয়ে শ্লীলতাহানির অভিযোগে মো. সাব্বির হোসেন (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১।

সোমবার রাতে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাব্বিরকে বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Advertisement

সিনিয়র এএসপি পারভেজ রানা আরো বলেন, পরিচয় গোপন করে সাব্বির হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি এক গৃহিণীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে শ্লীলতাহানি করেন। এ অভিযোগে তার বিরুদ্ধে পর্নোগ্রাফিসহ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!