ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আঁখির চিকিৎসায় যেভাবে গাফিলতি হয়, জানালো সেন্ট্রাল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৬, ১৯ জুন ২০২৩
আঁখির চিকিৎসায় যেভাবে গাফিলতি হয়, জানালো সেন্ট্রাল হাসপাতাল
ফাইল ফটো

নবজাতকসহ মা মাহবুবা রহমান আঁখি মৃত্যুতে চিকিৎসায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করেছে রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুপুর সাড়ে ১২টায় সেন্ট্রাল হসপিটালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন হাসপাতালটির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডাক্তার এ টি এম নজরুল ইসলাম। এ সময় আঁখির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

এ টি এম নজরুল ইসলাম বলেন, আঁখির চিকিৎসায় হাসপাতালের অবশ্যই গাফিলতি ছিল। গাফিলতি ছিল প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের, কারণ সে সময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেননি।

নজরুল ইসলাম বলেন, আমরা এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছি। ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন আসার কথা। এরইমধ্যে ৫ দিন চলে গেছে, আর বাকি আছে ২ দিন। আসা করছি এই সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে।  

Advertisement

হাসপাতালের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তদন্ত কার্যক্রম তো এখনো শেষ হয়নি। তদন্ত প্রতিবেদনের রিপোর্ট এলেই আমরা একটা অ্যাকশনে যাব।

একজন চিকিৎসকের পক্ষে প্রতিদিন দেড়শ থেকে দুইশ রোগী দেখা কতোটা সম্ভব— এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, আসলে কোয়ালিটি সার্ভিস দিতে গেলে একজন চিকিৎসকের দৈনিক এত রোগী দেখা সম্ভব নয়। কিন্তু সংযুক্তা সাহা দেখতেন, কী বলবো আর এটি নিয়ে!

হাসপাতাল প্রশাসন কি তাহলে এ বিষয়গুলো এতদিন জানতো না— এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ডাক্তারের কাছে এলে চিকিৎসা তো মূলত তারাই দেয়। তারপর কোনো একটা ইনসিডেন্ট ঘটলেই সেটা আমাদের কাছে আসে। বাইরে বিষয়গুলোতে আমাদের অবগত করা হয় না। এজন্যই আমরা এই বিষয়গুলো জানতে পারিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: হাসপাতাল
লিংক সফলভাবে কপি হয়েছে!