গ্রেফতারকৃত প্রত্যয় সাভার মডেল কলেজের শিক্ষার্থী। রোববার সাভার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম আশরাফুল প্রত্যয় হলেও অনলাইনে তিনি পরিচিত লুনেটিক প্রত্যয় নামে। নিজেকে গেমার পরিচয় দিলেও তিনি মূলত হ্যাকার।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, হ্যাকার প্রত্যয় বিভিন্ন জনকে মেসেঞ্জারে ‘লাখ টাকার জ্যাকপট’, ‘মিলিয়ন ডলারের লটারি’ ‘ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন ২০০ ডলার’, ‘গেম খেলে টাকা আয়’ ইত্যাদি লোভনীয় লিংক পাঠান। কেউ সেগুলোতে ক্লিক করলেই আইডি হ্যাক হয়ে যায়। পরে র্যাব কর্মকর্তা সেজে সেই আইডি উদ্ধারের জন্য জিডি ও সার্ভিস চার্জসহ অন্যান্য ফি’র নামে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেন।
.png)
তিনি আরো বলেন, তিনি ফাইয়াজ রহমান নামে এক শিক্ষার্থীর মেসেঞ্জারেও এমন একটি লিংক পাঠান। সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। পরে আইডি উদ্ধারের জন্য র্যাব কর্মকর্তা সেজে তাকে ফোন দেন প্রত্যয়। আইডি উদ্ধারের জন্য ফাইয়াজের কাছে সাড়ে ১৩ হাজার টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে মামলায় জড়ানোসহ বিভিন্ন হুমকিও দেন। পরে ফাইয়াজ অভিযোগ করলে সাভারের বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রত্যয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশরাফুল প্রত্যয় নামে ঐ হ্যাকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান ওসি মহসীন।